অপরাধ

স্ত্রী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে!অভিযুক্তের পক্ষে বুক চিতিয়ে দাঁড়িয়ে চুনোপুটি নেতা

Admin আগস্ট ১২, ২০২৫ 0

স্টাফ রিপোর্টার, শিরোনামে ত্রিপুরা। রানিরবাজারে এক গৃহবধূর উপর অমানবিক নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিতা অনিতা বেগম ঘটনাটির পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, স্বামীর নির্যাতনের ফলে আগেই এ ব্যাপারে রানীর বাজার থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক একটি মামলা দাখিল হয়েছে। কিন্তু মঙ্গলবার ফের থানায় আসতে হলো কেননা মামলা চলাকালীন অবস্থায় অভিযুক্ত বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে এবং কিছুদিন আগে গাড়ি থেকে রাস্তায় নামিয়ে মারধরও করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রানির বাজার থানায় পৌঁছে ওসির কাছে ফের নিরাপত্তা জনিত বিষয়টি লিখিত ভাবে জানিয়েছেন। তিনি নিজের ও মেয়ের নিরাপত্তার দাবি জানান। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২২ সালের ১৪ জুলাই রানিরবাজারের আলামিন মিয়ার সঙ্গে প্রেমের বিয়ে হয়। বিয়েতে লক্ষাধিক টাকা ও বিভিন্ন জিনিসপত্র দেওয়া হলেও, এক মাসের মাথায় আলামিন ও তার পরিবার টাকার দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। শ্বশুরবাড়ির লোকজন তাকে আগুনে পুড়িয়ে ও ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে বলেও অভিযোগ।

একাধিক সালিশি সভায় শান্তির আশ্বাস মিললেও নির্যাতন বন্ধ হয়নি। গত মাসে আলামিন অন্য এক মহিলাকে বিয়ে করে বাড়িতে তোলে। এরপর থেকে নির্যাতন বাড়তেই থাকে। দ্বিতীয় বিয়ের ঘটনার প্রতিবাদ করে অনিতাকে সহ্য করতে হয়েছে দিনের পর দিন মারপিট। তাকে অভুক্ত রাখা হয়েছে। এমনকি তার কোলের সন্তান কেউ নির্যাতন করা হয়েছে। অনিতা বেগম জানিয়েছে বেশ কয়েকবার বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়া হয়েছে। কারণ আলামিন বিদেশে যাবে এমন কথা বলেছিল। কিন্তু বিদেশে সে যাইনি। উল্টো সে অন্য এক বিয়ে করে নিয়েছে। তিনি জানিয়েছেন এ ঘটনার সমাজের ভূমিকায় মর্মাহত তিনি ও তার পরিবার। রানীর বাজারের মুসলিম ধর্মাবলম্বীদের একটা অংশ আলামিনের মিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছে।

অনিতা প্রশ্ন তোলেন, “প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব? কেন পুলিশ আমাকে ন্যায়বিচার দিচ্ছে না?”তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় এক বিজেপি নেতা ও অভিযুক্তের আত্মীয় আব্দুল হাকিম মিয়া আলামিনকে সহায়তা করে ন্যায়বিচারের পথে বাধা সৃষ্টি করছেন। তিনি রীতিমতো বড় গলায় জানিয়ে দিয়েছেন থানা পুলিশ কেউ কিছু করতে পারবেনা আলামিনের। একটা কেন দশটা বিয়ে করলেও এটা সম্ভব। গৃহবধূ অন্যথায় জানিয়েছেন ক্ষমতার জোরে আব্দুল হাকিম মিয়া অন্ধ হয়ে গেছেন।
এ বিষয়ে রানিরবাজার থানার ভারপ্রাপ্ত ওসি  জানান, মামলা আগে গ্রহণ করা হয়েছিল। আদালতে আইনি কার্যক্রম চলছে। এরপরও যেহেতু নিরাপত্তা বিঘ্নিত হয়েছে সে কারণে এ বিষয়টি আদালতে জানানো হবে। তিনি জানিয়েছেন দুই পক্ষের পরিবারকে অর্থাৎ স্বামী স্ত্রীকে থানার টেবিলে বসিয়ে অনেকবার কাউন্সিলিং করার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে কোন লাভ হয়নি। সে কারণে নির্যাতিতা মামলার পথে হেঁটেছে।

Popular post
একটি অনুষ্ঠানের জন্য বলিউডের সিঙ্গার জুবিন নটিয়াল কত টাকা নেন জানুন

স্টাফ রিপোর্টার।।বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল অনুষ্ঠানে পারফর্ম করার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, বড় মাপের কনসার্ট, কর্পোরেট ইভেন্ট বা মেগা শোতে অংশ নিতে সাধারণত ৬০ লাখ থেকে ৮৫ লাখ টাকার মধ্যে ফি দাবি করেন এই জনপ্রিয় গায়ক। তবে অনুষ্ঠানের ধরণ, স্থান, সময় এবং দর্শকসংখ্যা অনুসারে তার পারিশ্রমিকে কিছুটা ওঠানামা দেখা যায়। ছোট বা মাঝারি আকারের ইভেন্টে জুবিন নটিয়ালের ফি তুলনামূলকভাবে কম হতে পারে, যা প্রায় ১৫ থেকে ১৮ লাখ টাকার মধ্যে সীমিত থাকে। গান পরিবেশনার পাশাপাশি তার যাতায়াত, থাকার ব্যবস্থা, ব্যাকিং ব্যান্ড ও মিউজিক সেটআপের অতিরিক্ত খরচও আয়োজকদের বহন করতে হয়। সাম্প্রতিক সময়ে জুবিন নটিয়াল দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সফল লাইভ শো করেছেন, ফলে তার চাহিদাও দিনদিন বাড়ছে। আয়োজকদের মতে, জনপ্রিয়তা ও দর্শক টানার সক্ষমতার কারণে বড় কোনো অনুষ্ঠান পরিকল্পনা করলে জুবিন নটিয়াল এখন অন্যতম পছন্দের শিল্পী।

আগরতলায় দেহ ব্যবসা ও মাদকের বিস্তার: নীরব দর্শক কি প্রশাসন?

রাজ্যের রাজধানী আগরতলা শহরে দেহ ব্যবসা ও মাদক সেবন–পাচারের মতো সামাজিক অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রকাশ্যেই এই ধরনের অবৈধ কার্যকলাপ চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশের চোখের সামনে দিনের পর দিন এসব চললেও দৃশ্যমান কঠোর পদক্ষেপের অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পূর্ব থানার আশপাশে কয়েকটি হোটেলে দুপুর থেকে বিকেল পর্যন্ত যুবতীদের মাদক সেবনের ঘটনা নিয়মিত ঘটছে বলে স্থানীয়দের দাবি। মঠ চৌমুহনী ট্রাফিক পয়েন্ট সংলগ্ন একটি হোটেলে গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেহ ব্যবসা পরিচালনার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, এসব ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের একাংশও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। একই সঙ্গে শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার এলাকায় ইয়াবা ও ব্রাউন সুগারের মতো মাদক প্রকাশ্যে বিক্রির কথাও জানাচ্ছেন বাসিন্দারা। আইজিএম হাসপাতালের আশপাশ, বটতলা ব্রিজ, নাগেরজলা বাজারের মুখ—এই সব জায়গায় মাদক লেনদেনের অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বেড়েছে বলে দাবি স্থানীয়দের। বটতলা ফ্লাইওভারের কাছাকাছি কয়েকটি হোটেল, মিলন চক্র এলাকার একটি স্পা সেন্টার, কৃষ্ণনগর ও জয়নগরের কিছু বিউটি পার্লার—এসব জায়গায় দেহ ব্যবসার বিস্তার ঘটছে বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, নাবালিকাদেরও এই চক্রে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহরের বিভিন্ন বহুতল শপিংমল ও আবাসিক এলাকায় অনলাইনের মাধ্যমে খদ্দের জোগাড় করে এই ব্যবসা চালানোর অভিযোগও সামনে এসেছে। ত্রিপুরা ও কলকাতার কিছু চক্র নেটওয়ার্ক তৈরি করে মেয়েদের বিভিন্ন হোটেল ও বাড়িতে পাঠাচ্ছে বলে দাবি। একই সঙ্গে কিছু ক্ষেত্রে পুরুষ সঙ্গী ভাড়ার ঘটনাও ঘটছে বলে জানা গেছে। ফলে সামাজিক অবক্ষয়ের এক নতুন চিত্র ফুটে উঠছে আগরতলায়। উল্লেখযোগ্যভাবে, অতীতে পুলিশ প্রশাসনের কিছু উদ্যোগে এই ধরনের অবৈধ কার্যকলাপে সাময়িক লাগাম পড়েছিল। কৃষ্ণনগর এলাকার কয়েকটি স্পা ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে একসময় একাধিক যুবক-যুবতীকে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন পুলিশ আধিকারিকদের নেতৃত্বে উদ্ধার হয়েছিল ব্রাউন সুগারের প্যাকেট, নেশার সিরিঞ্জসহ নানা সামগ্রী। সেই সময় কঠোর পদক্ষেপের ফলে কিছু এলাকায় এই ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করেন স্থানীয়রা। কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকতা বজায় নেই বলে অভিযোগ উঠছে। নাগরিকদের প্রশ্ন—আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কি কমে গেছে? নাকি অন্য কোনও কারণে এই চক্রগুলি আবার মাথাচাড়া দিয়ে উঠছে? শহরের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বহু নারী–যুবতী অর্থের প্রলোভনে এই কাজে জড়িয়ে পড়ছেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজকর্মীরা। দ্রুত অর্থ উপার্জনের মোহ ও অপরাধচক্রের প্রভাব মিলিয়ে বহু পরিবার ভাঙনের মুখে পড়ছে। শুধু আগরতলা নয়, বিশালগড়, সোনামুড়া, রানীরবাজার, জিরানিয়া, বক্সনগরসহ বিভিন্ন এলাকা থেকেও মেয়েদের এনে এই চক্রে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ। সামাজিক মাধ্যমে সংগঠিত একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে, যারা দেহ ব্যবসার পাশাপাশি মাদক পাচারের সঙ্গেও যুক্ত—এমন আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে শহরবাসীর সরল প্রশ্ন—“এসব দেখবে কে?” পুলিশ কি কেবল অভিযোগ শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কঠোর অভিযান চালিয়ে অপরাধচক্র ভেঙে দেবে? আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের হাতে, তাদের সক্রিয়তা ছাড়া এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় বলেই মনে করছেন সচেতন নাগরিকরা। সমাজের নৈতিক অবক্ষয়, তরুণ প্রজন্মের বিপথগামিতা এবং মাদকাসক্তির বাড়বাড়ন্ত—সব মিলিয়ে আগরতলার সামনে বড় সামাজিক সংকট তৈরি হয়েছে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত ও কতটা দৃঢ়তার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে।

“পাঁচ কোটির প্রতারণা! অভিযুক্তের স্বামী পুলিশ কনস্টেবল, তদন্তে উঠছে প্রশ্ন”

রাজ্যে ফের সামনে এল কোটি কোটি টাকার প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ। বিনিয়োগের নামে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আমবাসার দুই মহিলা— সঞ্জনা দেববর্মা ও নন্দ রানী দেববর্মার বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজধানীর NCC থানায় একাধিক ক্ষতিগ্রস্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, প্রথমদিকে মোটা সুদের প্রলোভন দেখিয়ে নিয়মিত কিছু টাকা ফেরত দিলেও পরে আচমকাই মোবাইল বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অভিযুক্তরা। ক্ষতিগ্রস্তদের দাবি, কমপক্ষে কুড়ি প্রশাসনের কাছ থেকে প্রায় পাঁচ কোটি টাকার প্রতারণা করেছে অভিযুক্তরা। তবে সূত্র জানাচ্ছে হাতিয়ার নেওয়ার টাকার অংকের পরিমান বাস্তবে আরও অনেক বেশি হতে পারে। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে আরও বহু অভিযোগ। ফলে প্রশ্ন উঠছে— এই বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পেছনে শুধুই কি দুই মহিলা, নাকি রয়েছে আরও বড় কোনও চক্র? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে এনসিসি থানার তদন্তকারী পুলিশের ভূমিকায় ক্ষতিগ্রস্তরা উদ্বেগ তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। তারা অভিযোগ করেছেন ওই দুই মহিলাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এক্ষেত্রে পুলিশ দায়সারা একটা মনোভাব বজায় রেখেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, অভিযুক্ত নন্দ রানী দেববর্মার স্বামী পীযুষ দেববর্মা ত্রিপুরা পুলিশের কর্মরত কনস্টেবল। যে পরিবারের আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান হওয়ার কথা, সেই পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর প্রতারণার অভিযোগ উঠায় বিস্ময় ও ক্ষোভ ছড়িয়েছে জনমনে। এই ঘটনা আবারও প্রমাণ করল, রাজ্যে নানা কৌশলে সাধারণ মানুষের সঞ্চিত অর্থ লুটে নেওয়ার প্রবণতা বাড়ছে। তাই শুধু অভিযোগ গ্রহণ করেই দায়িত্ব শেষ নয়, প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন— এখন এটাই চাইছে সাধারণ মানুষ।

স্বামীর নির্যাতন, হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ—ন্যায়বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গৃহবধূ সুস্মিতা

স্টাফ রিপোর্টার।। রাজধানীর পটুনগর এলাকার বাসিন্দা সুস্মিতা সাহা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক, মানসিক নির্যাতন থেকে শুরু করে হত্যাচেষ্টা ও মানহানির মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ২০২৩ সালের ১০ ডিসেম্বর  উদয়পুরের মাতা বাড়িতে  কালিবাজার নোয়াগাঁও এলাকার  বাসিন্দা সুমন বর্মন (যিনি পেশায় বন্ধন ব্যাংকের কর্মচারী )সঙ্গে তার  বিয়ে হয়। তার পর থেকেই তিনি নিয়মিত স্বামী, শাশুড়ি প্রতিমা বর্মন এবং দেওর সায়ন বর্মনের অত্যাচারের শিকার হন। শারীরিক-মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে গর্ভপাতেও বাধ্য করা হয়। বলেন, মাত্র তিন–চার মাসের গর্ভাবস্থায় তাকে জোর করে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে দেওয়া হয়। অত্যাচারের জেরে তিনি লেফুঙ্গা থানায় এফআইআর দায়ের করেন এবং বাপের বাড়ি ফিরে আসেন। দীর্ঘ কয়েক মাস স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও পরে কাকড়াবন তার মামার বাড়িতে দু’পক্ষের মধ্যে আপাত সমঝোতা হয়। অভিযোগ, এরপর স্বামী তাকে ঘর ভাড়া নিয়ে আলাদাভাবে থাকার কথা বলে। কিন্তু গত ৩০ নভেম্বর ২০২৫ রাতেই পরিস্থিতি আবার বদলে যায়। সুস্মিতার অভিযোগ, সেদিন স্বামী সুমন তাকে বাইকে তুলে নিয়ে যায় এবং উদয়পুর বেলতলীতে তার বোনের বাড়ির সামনে একটি নীরব স্থানে বাইক থেকে লাথি মেরে ফেলে দেয়। সেখানে তার কানে, হাতে ও শরীরের বিভিন্ন অংশে মারধর করা হয় এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়। উল্লেখ্য এই জায়গায় অভিযুক্ত স্বামী সহ তার বড় বোন পারুলি দাস বর্মন জড়িত ছিল। সেখানে উপস্থিত ছিল স্বামীর ভাই সায়ন বর্মন। সম্পূর্ণ পরিকল্পিতভাবে প্ল্যান সাজিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিল। ‌ রক্তাক্ত অবস্থায় টেপানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি পর নির্যাতিতা সুস্মিতার তরফে সোমা রানী সাহা আর কে পুর মহিলা থানায় মামলা দায়ের করেন। তবে অভিযোগ ঘটনার পর থেকে থানায় উপস্থিত হলেও, পুলিশ কয়দিন ধরে জমাকৃত অভিযোগের রিসিভ কপি দিতে টালবাহানা করে, পরে সংবাদমাধ্যমের কর্মীদের সামনে বিষয়টি তুলে ধরায় গোমতী পুলিশ প্রশাসনের উচ্চ আধিকারিকদের নজরে আসে বিষয়টি এবং এরপরই তিনি জমাকৃত অভিযোগ পত্রের রিসিভ কপি পান। এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। তিনি বলেছেন এমন একটা ভয়ংকর নির্যাতন কান্ডে যদি অভিযুক্তরা ছাড়া পায় তাহলে আইনশৃঙ্খলা বাস্তবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে প্রশ্ন তুলতেই হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকে উপযুক্ত পদক্ষেপ যথাসময়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকেন সেখানে প্রথম থেকেই এই মামলায় পুলিশি তালবাহানা নিয়ে কিন্তু নানান প্রশ্ন উঠে। বিশেষ করে উদয়পুরের সাংবাদিক মহল এ ব্যাপারে ওয়াকিবহাল। এছাড়া, বামুটিয়া এলাকার একটি ফেসবুক পেজ মারফত তাঁর ব্যক্তিগত অতীত ইতিহাস টেনে তাকে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সুস্মিতা। এতে তাঁর মান-সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি তাঁর। তিনি দাবী করেছেন শুধুমাত্র একতরফা অভিযোগগুলি আনা হচ্ছে এবং এক্ষেত্রে অভিযুক্তদের যোগ সাজস রয়েছে। তিনি বলেছেন যে কোন সংবাদ মাধ্যমের উচিত বাস্তব তথ্য এবং সত্য তুলে ধরা। এটাই হচ্ছে গণমাধ্যমের আসল কর্তব্য কিন্তু এখানে একতরফা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ব্যক্তিগত কুৎসা রটানো হচ্ছে। সমস্ত ঘটনার ন্যায়বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিতা সুস্মিতা সাহা। যদিও তিনি চাইছেন যে তিনি স্বামীর সঙ্গে সংসার করতে কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন গুণধর এই স্বামী ইতিমধ্যেই অন্য এক মহিলার  সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক বজায় রেখেছেন।গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্ত সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নির্যাতিতা এই গৃহবধূ।

সাইকেলের ঘণ্টা থেমে গেল: ‘পচা আচার’-এর জয়ন্ত রায় আর নেই

আগরতলার রাস্তায় এক পরিচিত মুখ আজ আর নেই। সাইকেলের ঘণ্টাধ্বনি আর সেই অনন্য ডাক—“পচা আচার”—চিরতরে থেমে গেল জয়ন্ত রায়ের মৃত্যুর সঙ্গে। শনিবার মোহনপুর বাইপাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই পরিশ্রমী ক্ষুদ্র ব্যবসায়ী, যার জীবনসংগ্রাম ছিল অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। বহু বছর ধরে আগরতলা শহর ও আশপাশ এলাকায় নিজের হাতে তৈরি “পচা আচার” বিক্রি করতেন জয়ন্ত রায়। নামটি যতই অদ্ভুত হোক, তার আচারের স্বাদ ছিল মানুষের হৃদয়ে গেঁথে যাওয়ার মতো। প্রতিদিন সাইকেলে চেপে তিনি শহরের অলিগলি ঘুরে বেড়াতেন, আর তার উপস্থিতি যেন এক আলাদা পরিচিতি তৈরি করেছিল শহরের বুকে। জানা যায়, সিধাই মোহনপুরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। গুরুতর অবস্থায় তাকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও শেষরক্ষা হয়নি—চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যু হয় তার। এই আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন ছাড়াও শোকস্তব্ধ হয়ে পড়েছেন অসংখ্য ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। অভাব-অনটনের মধ্যেও দুই মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করেছেন জয়ন্ত রায়। নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন—ক্ষুদ্র ব্যবসাও হতে পারে সম্মানের পথ। তার সংগ্রামী জীবন, অদম্য ইচ্ছাশক্তি এবং সততা আজও অনেকের কাছে পথ দেখাবে। পশ্চিম ভুবনবন এলাকার আকাশে আজ যেন নেমে এসেছে শোকের ছায়া। এক সাধারণ মানুষ হয়েও অসাধারণ হয়ে ওঠা জয়ন্ত রায়ের এই বিদায় শহরের বুকে রেখে গেল এক অপূরণীয় শূন্যতা।

অপরাধ

View more
আগরতলায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ইডির হানা, সন্দেহজনক আর্থিক লেনদেন ঘিরে তল্লাশি

আগরতলায় ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার ভোরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে পশ্চিম ক্লাব সংলগ্ন আখাউড়া রোডের বাসভবন এবং বটতলা ফিটিং মার্কেটের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেন ইডির আধিকারিকরা। স্থানীয় ব্যবসায়ী শাহজাহান মিয়ার বাড়ি ও দোকানে একযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়। জানা গেছে, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং বিদেশি মুদ্রা বা সীমান্তপারের আর্থিক লেনদেনের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতেই এই অভিযান। দীর্ঘ সময় ধরে বিভিন্ন নথিপত্র ও আর্থিক সংক্রান্ত কাগজপত্র পরীক্ষা করেন তদন্তকারীরা। সূত্রের খবর, তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে, যা পরবর্তী তদন্তে খতিয়ে দেখা হবে। তবে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অভিযানে নগদ অর্থ উদ্ধার বা কাউকে গ্রেফতারের বিষয়টিও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। ফলে তদন্তের গতিপ্রকৃতির দিকেই এখন নজর সকলের।

Admin আগস্ট ১৯, ২০২৬ 0

রাতভর টহলে সাফল্য, সীমান্তবর্তী তিন এলাকা থেকে ৪৪.৫ কেজি গাঁজা উদ্ধার

বাইপাস রোডের সাধনা হোটেলে পুলিশের হানা, বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, আটক মালিক অজিত দাস

ইন্সপেক্টর রানা চ্যাটার্জী

পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয়ে আলোচনায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী

প্রেম, ডি এম ম্যারেজ, তারপর নীরবতা: নতুন আইনে কী করতে পারেন প্রতারিত স্ত্রী?

ভালোবাসার সম্পর্ক। দীর্ঘদিনের কথা, প্রতিশ্রুতি, ভবিষ্যতের স্বপ্ন। তারপর পরিবারের আপত্তি এড়িয়ে বা নিজেদের সিদ্ধান্তে ডি এম ম্যারেজ কিংবা কোর্ট ম্যারেজ। কিন্তু সম্পর্কের দু’বছর পার হতে না হতেই বদলে গেল সবকিছু। যে মানুষটি একদিন সারাক্ষণ খোঁজ নিতেন, তিনিই এখন ফোন ধরছেন না। মেসেজের উত্তর নেই। ধীরে ধীরে দূরত্ব বাড়ছে। শেষ পর্যন্ত স্ত্রী বুঝতে পারছেন, স্বামী তাকে এড়িয়ে চলছেন এবং সম্পর্ক ভেঙে দিতে চাইছেন। বর্তমান সময়ে এমন অভিযোগ নতুন নয়। বিশেষ করে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হওয়ার পর নানা কারণে অনেক দাম্পত্যে ভাঙন দেখা যাচ্ছে। তবে আইন বলছে, বৈধভাবে বিয়ে হয়ে গেলে সম্পর্কের দায়িত্ব এড়িয়ে যাওয়া এত সহজ নয়। ভারতের নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর হওয়ার পরও স্ত্রীদের সুরক্ষায় একাধিক আইনি ব্যবস্থা বহাল রয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ফোন না ধরা বা যোগাযোগ বন্ধ করে দেওয়া নিজে থেকে অপরাধ না হলেও, এর সঙ্গে যদি মানসিক নির্যাতন, প্রতারণা, আর্থিক অবহেলা বা স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করার বিষয় জড়িত থাকে, তাহলে স্ত্রী আদালতের দ্বারস্থ হতে পারেন। এই ধরনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় গার্হস্থ্য হিংসা আইনের বিধান। সাধারণ মানুষের ধারণা, গার্হস্থ্য হিংসা মানেই মারধর। কিন্তু আইনে মানসিক নির্যাতন, অপমান, অবহেলা, সম্পর্ক থেকে হঠাৎ দূরে সরে যাওয়া বা স্ত্রীকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে রাখাকেও গুরুত্ব দেওয়া হয়। ফলে স্ত্রী আদালতে মানসিক নির্যাতনের অভিযোগ তুলতে পারেন। এছাড়াও ভরণপোষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীকে ছেড়ে আলাদা থাকলেও, আইনি বিচ্ছেদ না হওয়া পর্যন্ত স্ত্রীর আর্থিক দায়িত্ব পুরোপুরি এড়াতে পারেন না। আদালতের মাধ্যমে স্ত্রী মাসিক খোরপোষ দাবি করতে পারেন। অনেক ক্ষেত্রে অভিযোগ ওঠে, বিয়ের আগেই স্বামীর অন্য সম্পর্ক ছিল অথবা প্রতারণার উদ্দেশ্যে বিয়ে করা হয়েছে। যদি এমন প্রমাণ সামনে আসে, তাহলে প্রতারণার অভিযোগও দায়ের করা সম্ভব। আবার প্রথম স্ত্রী থাকা অবস্থায় অন্যত্র বিয়ে করলে সেটিও গুরুতর আইনি সমস্যার কারণ হতে পারে। আইনজীবীদের মতে, এই ধরনের পরিস্থিতিতে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে প্রথমেই প্রমাণ সংগ্রহ জরুরি। ম্যারেজ সার্টিফিকেট, ফোনের মেসেজ, কল রেকর্ড, একসঙ্গে থাকার নথি বা সামাজিক স্বীকৃতির প্রমাণ ভবিষ্যতে মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সমাজ বদলাচ্ছে, সম্পর্কের ধরনও বদলাচ্ছে। কিন্তু আইনের চোখে বিয়ে শুধুমাত্র আবেগের সম্পর্ক নয়, এটি একটি আইনি ও সামাজিক দায়বদ্ধতাও। তাই সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট যতই ব্যক্তিগত হোক, প্রতারিত বা পরিত্যক্ত স্ত্রীদের জন্য আইনের দরজা এখনও খোলা রয়েছে।

Admin মে ২৪, ২০২৬ 0

“ডিগ্রির কালোবাজারে কোটি টাকার সাম্রাজ্য! প্রভাবের ছায়ায় বেঁচে যাচ্ছে কারা?”

শিলচরে প্রতারণার অভিযোগে বাড়ি সিল-মোহর, বাড়ী মালিক সত্যজিৎ শর্মা পলাতক

যারা কোটি কোটি টাকার মাদক কারবারি তারা এখনো অধরা !

জিবি হাসপাতালের ‘গোপন কক্ষ’-এ ধর্ষণের অভিযোগ: দেড় বছর পর মুখ খুললেন নির্যাতিতা, পুলিশের ভূমিকা নিয়ে উঠল একাধিক প্রশ্ন

রাজ্যের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন এক নির্যাতিতা মহিলা। দেড় বছর ধরে ন্যায়বিচারের আশায় বিভিন্ন দফতরের দ্বারস্থ হওয়ার পর অবশেষে তিনি গণমাধ্যমের সামনে এসে অভিযোগ করেছেন, হাসপাতালের বায়োমেডিক্যাল বিভাগের টেকনিশিয়ান শতরাজ কর্মকার তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেছে এবং পরে পুলিশ প্রশাসনের একাংশ অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছে। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, শতরাজ কর্মকারের কাছে তার একটি ব্যক্তিগত নগ্ন ভিডিও ছিল। সেই ভিডিও দেখিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিক চাপে রাখা হচ্ছিল। অবশেষে ভিডিওটি ডিলিট করানোর উদ্দেশ্যে তিনি জিবি হাসপাতালের ভেতরে শতরাজের কাছে যান। অভিযোগ, সেখানে তাকে একটি গোপন কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। মহিলার দাবি, ঘটনার প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শতরাজ কর্মকার নাকি দুইজন সিকিউরিটি গার্ডকে ডেকে এনে তাকে মারধর করায় এবং আটকে রাখে। শুধু তাই নয়, ঘটনাকে উল্টে দেওয়ার জন্য তাকে “চোর” আখ্যা দেওয়ারও চেষ্টা করা হয়। নির্যাতিতার অভিযোগ, রাতুল দে নামের এক ব্যক্তি তাকে প্রকাশ্যে চোর বলে অপমান করেন। অসহায় অবস্থায় তিনি ১০০ এবং ১০৯১ নম্বরে ফোন করেন। তার দাবি, ১০০ নম্বরে ফোন করার পর দ্রুত সাড়া মেলে এবং জিবি আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এএসআই রসরাজ দেবনাথ তাকে উদ্ধার করে জিবি আউটপোস্টে নিয়ে যান। পরে তিনি পূর্ব মহিলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখান থেকেই শুরু হয় আরেক লড়াই। নির্যাতিতার অভিযোগ, থানায় অভিযোগ জানালেও তা প্রথমদিকে রেজিস্টার করা হচ্ছিল না। বাধ্য হয়ে তিনি এসপি অফিসে যান। এরপর থেকেই পূর্ব মহিলা থানার তৎকালীন ওসি শকুন্তলা দেববর্মা ও দীপা দাস চৌধুরীর বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন তিনি। তার কথায়, “আমাকে বলা হয় আমার বিরুদ্ধেই চুরির মামলা দেওয়া হবে।” ঘটনার তদন্ত নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন নির্যাতিতা। তিনি বলেন, আদালতে মামলার চার্জশিট জমা দেওয়া হলেও যারা তাকে মারধর ও আটকে রেখেছিল, তদন্তে তাদের নাম বাদ পড়ে যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযোগ, ঘটনার দিন থেকে তার মোবাইল ফোন থানার হেফাজতে থাকলেও আজ পর্যন্ত তা ফেরত দেওয়া হয়নি। নির্যাতিতা আরও দাবি করেন, এতদিন তিনি সংবাদমাধ্যমের সামনে আসেননি শুধুমাত্র পুলিশের চাপে। তার অভিযোগ, পূর্ব মহিলা থানার পক্ষ থেকে তাকে বলা হয়েছিল মিডিয়ার কাছে গেলে তিনি কোনও বিচার পাবেন না। এমনকি ঘটনার দু’দিন পর এসপি-র সঙ্গে দেখা করার পর তার বাড়িতে হামলা চালানো হয় এবং পরিবারের সদস্যদের হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ এসেছে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেওয়ার পর। নির্যাতিতার দাবি, এরপর থেকেই নিরুপা দে নামে এক মহিলা পুলিশ আধিকারিক তার সঙ্গে “খুব বাজে ব্যবহার” করতে শুরু করেন। এই পুরো ঘটনাপ্রবাহে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন উঠছে। প্রথমত, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ দায়ের হওয়ার পরও কেন দ্রুত এফআইআর রেজিস্টার করা হয়নি? দ্বিতীয়ত, নির্যাতিতার অভিযোগ অনুযায়ী মারধর ও বেআইনিভাবে আটকে রাখার ঘটনায় জড়িতদের নাম কেন তদন্তে বাদ পড়ল? তৃতীয়ত, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন থানার হেফাজতে রেখে দেওয়ার কারণ কী? এছাড়া, একজন নির্যাতিতা যদি বারবার দাবি করেন যে তাকে “মিমাংসা” করার চাপ দেওয়া হয়েছে এবং উল্টে ভয় দেখানো হয়েছে, তাহলে তা তদন্তের নিরপেক্ষতা নিয়েও বড় প্রশ্ন তোলে। আইন বিশেষজ্ঞদের মতে, যৌন নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসনের প্রথম দায়িত্ব হল অভিযোগকারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরপেক্ষ তদন্ত করা। কিন্তু এখানে অভিযোগ উঠছে, নির্যাতিতাকেই উল্টে অভিযুক্ত করার চেষ্টা হয়েছে। যদি অভিযোগগুলি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু একটি ধর্ষণের মামলা নয়, বরং প্রভাবশালী মহল ও প্রশাসনিক গাফিলতির এক ভয়ংকর উদাহরণ হয়ে উঠতে পারে। দেড় বছর পর নির্যাতিতার প্রকাশ্য বিস্ফোরক অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এখন প্রশ্ন একটাই — আদৌ কি নিরপেক্ষ তদন্ত হবে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে এই ঘটনাও চাপা পড়ে যাবে?

Admin মে ২০, ২০২৬ 0

পৃথিবীর সবথেকে ভয়াবহ রেপ কেস আজমের রেপ কেসের(250 এর বেশি নাবালিকা ধর্ষিত )অবশেষে ফয়সালা শোনালেন বিচারক।

“পাঁচ কোটির প্রতারণা! অভিযুক্তের স্বামী পুলিশ কনস্টেবল, তদন্তে উঠছে প্রশ্ন”

রাহুলের মা ও স্ত্রী

পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করলেন রাহুলের স্ত্রী এবং মা

0 Comments